February 7, 2026, 11:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড

হাইকোর্টের আদেশে প্রভোস্ট অব্যাহতি, ৫ ছাত্রীর বিষয়ে শনিবার ব্যবস্থা

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় দেশরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে আজ বুধবার দুপুরে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি আদেশ দেন।
আদেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আদেশের পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামসুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে হল অধ্যাপক শামসুল আলমকে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের কাছ থেকে আদেশের বিষয়ে জেনে হলের প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমকে প্রভোস্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, হাইকোর্টের অপর আদেশের বিষয়ে রেজিস্ট্রার জানান কোন শিক্ষার্থীকে বহিস্কার করতে হলে বিশ^বিদ্যালয়ের আইন অনুযায়ী ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্ত প্রয়োজন। বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি থাকায় শনিবার বেলা ১২টায় ঐ কমিটির সভা আহবান করা হয়েছে। সেখানে ঐ সিদ্ধান্ত নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net