May 26, 2026, 6:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়া/ গৃহবধূকে এসিড মেরে হত্যা, সেই রনির মৃত্যুদন্ডাদেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সেই আলোচিত ও হৃদয়বিদারক অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিড মেরে হত্যার দায়ে খুনী রোকনুজ্জামান ওরফে রনি কে (৩৮) মৃত্যুদন্ডের আদেশ শুনিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্র জানায়, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিয়ে ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ জুলেখা খাতুন (৩৫) বাড়ির মালিক হামিদা খাতুনের সঙ্গে দোতলায় বসে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান দাহ্য মিশ্রিত তরল ছুড়ে আগুন ধরিয়ে দেন। এতে ওই গৃহবধূর শরীরের ৭০ শতাংশ অগ্নিদগ্ধ হয়। দগ্ধ জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
এ ঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান আসামি রোকনুজ্জামান রনির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক জাবিদ হাসান এ মামলার একমাত্র আসামি রোকনুজ্জামানের বিরুদ্ধে একসঙ্গে দুটি হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net