April 24, 2026, 10:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংবাদটি সরিয়ে নেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে সংবাদটি মিথ্যে ছিল : হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন এখন যে ব্যাখা প্রদানই করুক, ঐ পত্রিকাতে স্পষ্টই স্বাধীনতা নিয়ে স্বাধীনতা নিয়ে স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রথম আলো সংবাদটি সরিয়ে নেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে।
তিনি প্রশ্ন করেন তারা যদি মনে করে সংবাদটি রাষ্ট্রের বিরুদ্ধে যায়নি, তাহলে তারা কেন সরিয়ে নিয়েছে। তারা সরিয়ে নিলে কী হবে, ততক্ষণে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে, যেটা প্রচার হওয়ার সেটা প্রচার হয়ে গেছে। এটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। ওই বাচ্চাটি ওইভাবে উদ্ধৃতি করেনি, বাচ্চাটিকে ১০ টাকা দিয়ে করানো হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস। ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীন এই বাংলাদেশ। এই স্বাধীনতা দিবসে পত্রিকায় খবর ছাপবে আমাদের ইতিহাস নিয়ে, যাতে আমাদের নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে। স্বাধীনতার সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িত।
তিনি বলেন আমরা সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি। এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পরে যদি কারো মনে আঘাত লাগে, তাহলে বুঝতে হবে তারাও অংশীদার, এজন্য তাদের মনে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদ মাধ্যমের বিশাল বিস্তৃতি ঘটানো হয়েছে। আগে একটি টেলিভিশন ছিল এখন ৪২টি টেলিভিশন ও শতাধিক দৈনিক পত্রিকা দেওয়া হয়েছে। সাংবাদিকরা যেভাবে খুশি লিখছে, প্রতিদিন টিভিতে টকশো হচ্ছে, সেখানে সরকারের সমালোচনা করছে। তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের স্বাধীনতার জায়গাটায় যদি আঘাত আসে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।
কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩৩৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net