March 19, 2026, 1:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গা/একসঙ্গে তিন সন্তান জন্ম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গৃহবধূ লতা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। তিনি শহরের পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার হাসিবুলের স্ত্রী।
বুধবার (৫ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের একতা নার্সিং হোমে সিজারিয়ানের মাধ্যমে ওই তিন শিশু জন্মগ্রহণ করে।
ওই তিন সন্তানের নাম রাখা হয়েছে হুসাইন, তাসফিয়া, তাসকিয়া। নবজাতকরা দুর্বল হওয়ায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আর তাদের মা ওই ক্লিনিকে ভর্তি আছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বিকেলে ওই তিন জমজ নবজাতক হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা চলছে। তারা শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল। প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়ার পর সুস্থ হতে শুরু করেছে। সকালে তারা মায়ের কাছে ফিরে যেতে পারবে।
তিন নবজাতকের বাবা হাসিবুল বলেন, তাদের পাঁচ বছরের এক ছেলে সন্তান আছে। একসঙ্গে তিন সন্তান হওয়ায় খুশি হলেও তাদের লালনপালন করা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net