July 25, 2026, 2:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

জরিপ/দেশে ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত সাড়ে ১০ লাখ শিশু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে এখন বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছে ১০ লাখ ৬৮ হাজার শিশু শ্রমিক। যার মধ্যে ৬ লাখ ৫২ হাজার শিশু কাজ করছেন বিভিন্ন শিল্প কারখানায়। আর সেবামূলক কাজে যুক্ত রয়েছেন ৩ লাখ ৭৯ হাজার শিশু শ্রমিক। আর কৃষি কাজ করেন ৩৫ হাজার শিশু। তবে এক দশকে ঝুঁকিহীন পেশায় যুক্ত হয়েছে ৬৯ শতাংশ শিশু।
বুধবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ প্রকাশ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই এলাহি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টমো পাউটিয়াইনেন। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমান।
বিবিএসের জরিপে দেখা গেছে, দেশে ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত রয়েছে মোট শিশু শ্রমিকের ২ দশমিক ৭ শতাংশ শিশু। যাদের মধ্যে ছেলেদের হার ৪ দশমিক ৩ শতাংশ। আর নারীদের হার শূন্য দশমিক ৯ শতাংশ। এর আগে ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত ছিল ১২ লাখ ৮০ হাজার শিশু।
বিবিএসের তথ্যমতে, ২০১৩ সালে ঝুঁকিহীন পেশায় যুক্ত ছিল ৪ লাখ ১৮ হাজার শিশু। তবে ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজারে। অর্থাৎ এক দশকে বৃদ্ধির হার ৬৯ শতাংশ। দেশে এখন মোট শিশু শ্রমিক রয়েছে ১৭ লাখ ৮০ হাজার। যা ২০১৩ সালে ছিল ১৭ লাখ। অর্থাৎ এক দশকে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার। আর কর্মে নিয়োজিত শিশুর সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজার। যা ২০১৩ সালে ছিল ৩৪ লাখ ৫০ হাজার। আর ৭ থেকে ১৪ বয়সী মোট শিশুর সংখ্যা ৩৯ লাখ ৯৬ হাজার। এদের মধ্যে ১৭ লাখ ৬০ হাজার শিশু কাজ করলেও তারা শিশু শ্রমিক নয়।
জরিপ বলছে, মোট শিশু শ্রমিকের মধ্যে ছেলেদের হার ৬ দশমিক ৬ শতাংশ এবং মেয়েদের হার ২ দশমিক ১ শতাংশ। ৪ লাখ ৪০ হাজার শিশু শ্রমিক কাজ করেন শহরে। আর গ্রামে কর্মরতদের সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার। বয়স বিবেচনায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাজ করছে ২ দশমিক ৮ শতাংশ শিশু। আর ১২ থেকে ১৩ বছর বয়সীদের হার ৩ দশমিক ৯ শতাংশ। আর ১৪ থেকে ১৭ বয়সীদের মধ্যে কাজ করছে ৭ দশমিক ৯ শতাংশ শিশু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net