July 24, 2026, 11:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার/সেরা অভিনেতা আল্লু, অভিনেত্রী আলিয়া ও কৃতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতের ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার দৌড়ে সবাইকে পেছনে ফেললেন ‘পুষ্পা’ নেতা আল্লু অর্জুন। ‘আরআরআর’-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলেছেন এই দক্ষিণী তারকা। প্রথম তেলুগু অভিনেতা হিসাবে জাতীয় মঞ্চে সেরা অভিনেতার সম্মান হাতে তুলে নিলেন, চোখ ছল ছল করে ভাসলেন আবেগে।
‘পুষ্পা’ টিমের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে দেখা গেল আল্লুকে। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিস চমক দেখিয়েছে। চন্দনকাঠের চোরা চালান করে ফুলে ফেঁপে ওঠা স্মাগলার পুষ্পারাজের গল্প উঠে এসেছে এই ছবিতে। শ্রীভাল্লি-পুষ্পার প্রেম কাহিনিও ছিল এই ছবির অন্যতম ইউএসপি।
এদিকে আল্লু অর্জুনের এই অর্জনে শুভেচ্ছা জানান জুনিয়র এনটিআর। হার স্বীকার করে তিনি লেখেন, ‘পুষ্পার জন্য যে সাফল্য তুমি পাচ্ছো, তুমি তার যোগ্য, অনেক শুভেচ্ছা।’ জবাবে আল্লু লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ মন থেকে এই শুভেচ্ছার জন্য, আমি ধন্য, আমি আপ্লুত।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net