March 24, 2026, 12:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত

কুষ্টিয়ার বাজারগুলোতে অপরিপক্ব তরমুজ, ক্রেতাদের সর্তক হতে বলছেন সচেতন মহল

মিথোস আমান,  দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। দাম চড়া হলেও মানুষ কিনছে। কিন্তু তথ্য নিয়ে দেখা গেছে এসব তরমুজ বেশিরভাগঅর্থেই অপরিপক্ব। ভেতরে লাল রং ধারণ করলেও এখনও মিষ্টতা আসেনি পুরোপুরি। ফলে এসব অপরিপক্ব তরমুজ চড়া দামে কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
কৃষি কর্মকর্তারার সাফ বলছেন এসব তরমুজ অপরিপক্ক। এর থেকে প্রকৃত স্বাদ মিলবে না। পক্ষান্তরে বেশী দামে কিনে ক্রেতা সাধারণের ঠকে যাওয়া ছাড়া কোন উপায় নেই।
কুষ্টিয়ার প্রধান বাজার পৌর বাজারে পরিদর্শন করে দেখা গেছে, তরমুজ এবারও কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে দাম হাঁকা হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত। একটি দুই বা তিন কেজির তরমুজের গড় দাম পড়ছে ২১০ টাকা থেকে ২৭০ টাকা পর্যন্ত। এসব তরমুজ কেটে দেখা যাচ্ছে  ভিন্ন চিত্র ভেতরের কোষগুলো ফাঁপা, শুকনো। লাল রঙ কেবলই ধরেছে। কোনটি আবার সাদা-লাল। কিছু কিছু তরমুজের স্বাদ মিষ্টি হলেও, বেশির ভাগই পানসে স্বাদের। কোষের ভেতরে কোন রস নেই। অথচ লাল রসই তরমুজের প্রধান উপাদান। একটি তিন কেজি ওজনের পাকা তরমুজ থেকে কমপক্ষে এক থেকে দেড় লিটার পিউর রস পাওয়া যায়।
অভিজ্ঞতা জানালেন   ক্রেতা মুক্তার হোসেন। তিনি জানান, তিনি তিন কেজি ওজনের একটি তরমুজ কিনে জানালেন এর মধ্যে এক পোয়া রসও মিলেনি।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়। ফল উঠে এপ্রিলে। এরপর মে মাসজুড়ে মাঠে তরমুজ থাকে। সেই মাসই ভরা মৌসুম। পরিপক্ব তরমুজ উঠতে উঠতে চৈত্র মাস বা এপ্রিলের প্রথম সপ্তাহ হয়। কিন্তু চাষিরা দামের কারণে আগেভাগেই অপরিপক্ব তরমুজ তুলে বেশি লাভের আশায় বিক্রি শুরু করে দিয়েছে।
বাজারে ওঠা বেশির ভাগ তরমুজ অপরিপক্ব বলে স্বীকার করেছেন খোদ কৃষকরা।কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি চরের তরমুজ চাষি রশিদ আসকারী জানান, এখনও তরমুজ উঠতে সময় লাগগে ১৫ থেকে ২০ দিন। যেসব তরমুজ বাজারে এসেছে সেগুলো পাকা নয়। রমজানে যেহেতু তরমুজের চাহিদা থাকে, সেজন্য বাড়তি লাভের আশায় অনেকে বিক্রি করে দিচ্ছেন। তবে আরও কয়েক দিন পর যেসব তরমুজ আসবে, সেগুলো পরিপক্ব হবে।
ঐ কৃষক জানান, যখন প্রকৃত তরমুজ উঠবে তখন হয়তো আর দাম পাওয়া যাবে না।
জেলার বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেজি দরে তরমুজ বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অপিরপক্ক তরমুজ বিক্রয় করে ঠকানো হচ্ছে সাধারণ মানুষকে। অনেক ক্রেতা বলছেন এবারও তরমুজ বিক্রিতে কেজি অনুসরণ করছে বিক্রেতারা। তারা পিস হিসেবে তরমুজ কিনতে চান তারা।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান প্রশ্ন তুলেন, বিক্রেতারা ঠকাচ্ছেন, তারা তো ঠকিয়েই থাকেন, কিন্তু সাধারণ মানুষই বা ঠকছেন কেন ? সব কিছুকেই প্রশাসন দেখবে তা কেন হবে। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। না হলে তাদেরকে ঠকতে হবে।

তিনি বলেন, আমরা বুঝতেই পারছি অপরিপক্ক তরমুজ, প্রতারনা করা হচ্ছে। বুঝেও কেন ঐসব ক্রয় করতে যাচ্ছি।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net