March 15, 2026, 1:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জা‌রি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টানা তিনদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বয়ে চলঅ চুয়াডাঙ্গা জেলায় হিট এলার্ট জারি করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থে‌কে হিট অ্যালার্ট জা‌রি করে খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।
জেলা প্রশাসক ড. কিসিনজার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্ব স্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পর্যন্ত এ বিষয়ে সর্তক করে দিয়ে প্রচার চালানো হচ্ছে।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৭ এপ্রিল তাপমাত্রা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়। সবশেষ ১৮ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হ‌য় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত দে‌শের স‌র্বোচ্চ তাপমাত্রা।
মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, সকাল থেকেই মাইকিং করা হচ্ছে। সকলকে নির্দেশনা মেনে চলতে ানুরোধ করা হচ্ছে।
টানা এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকুল। হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা। দিনের বেলায় সাধারণ মানুষ বাইরে কম বের হচ্ছেন। শ্রমজীবী মানুষরা বের হলেও ফাঁকা রাস্তায় কর্মহীন হয়ে পড়েছেন তারা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আরও কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net