March 15, 2026, 1:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি, চুয়াডাঙ্গায় ২ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলমান তাপদাহের মধ্যেই সারাদেশে নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ সোমবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ। এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গায় মৃত দুজনেই আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় আশুরা খাতুন (২৫) প্রাণ হারান। এছাড়া সকাল সাড়ে ১০টায় আয়েশা বেগম (৭০) নামের আরও একজন মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, বেগুয়ারখাল গ্রামের আনোয়ার হোসেন খুব সকালে না খেয়েই মাঠে ক্ষেতে কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী আশুরা খাতুন মাঠে ভাত নিয়ে যাচ্ছিলেন। স্বামীর ক্ষেত পর্যন্ত পৌঁছার আগেই জমির আইলে পা বেঁধে আশুরা খাতুন মাটিতে পড়ে যান। মাঠের কৃষকরা ঘটনাস্থলে পৌঁছে আশুরাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে তোড়জোড় করার সময়ই তিনি মারা যান। আশুরা-আনোয়ার দম্পত্তির ৭ বছরের এক মেয়ে আছে।
এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় একই গ্রামের আক্কাস আলীর স্ত্রী আয়েশা বেগম মারা যান। ক’দিনের তীব্র গরমে তিনি হাঁসফাঁস করছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় চিকিৎসক রাশেদুল ইসলাম সাংবাদিকদের কাছে জানান, কয়েকদিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েছিলেন।
ঐ চিকিৎসক মনে করেন দুজনই হিট স্ট্রোক করে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net