September 7, 2026, 12:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

কুষ্টিয়ার খোকসায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার ২৫ ঘন্টা পর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নদীতে নিখোঁজ স্কুলছাত্র আমান হাসানের মরদেহ ২৫ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার সময় ঘটনাস্থলের প্রায় প্রায় ১ কিলোমিটার ভাটি থেকে কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর ২৫ ঘণ্টা আগে সোমবার সকাল দশটার দিকে আমান হাসান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আননূর যায়েদ বলেন, উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলার কমলাপুরে চার বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণীর ছাত্র আমান হাসান (১৪) নিখোঁজ হন। আমান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মো. শামীম হাসান এর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net