May 5, 2026, 9:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

কৃষক আলমগীর জানতেই পারলেন না বিএসএফ কেন তাকে বেধরক মারলো !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মরিচ ক্ষেতে আগাছা পরিস্কার করছিলাম। হঠাৎ হাজির দুই অস্ত্রধারী বিএসএফ। কিছুই জিজ্ঞেস করলো না। শুধু বুট পায়ে বুকে, পিঠে, মুখে লাথি মারতে লাগলো। রাইফেল বাট দিয়ে পিঠের উপর মারতে লাগলো। চুল ধরে টেনে তুলে আছড়ে ফেলতে লাগলো। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আর কিছুই মনে নেই।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের কৃষক আলমগীর হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফএর নির্যাতনের।
মেহেরপুরের কাজিপুর সীমান্তে বুধবার (১২ জুন) সকাল ৯ টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৪৬ ও ১৪৭ পিলারের মাঝে এ ঘটনাটি ঘটে। ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ঘটনার ইতোমধ্যে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি।
কৃষক আলমগীর জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠে আন্তর্জাতিক মেইন পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নিজ জমির মরিচ ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন। হঠাৎ দুই বিএসএফ সদস্য এসে তাকে মারধর করতে থাকে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন আলমগীর। বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্তে চলে যায়। বিষয়টি টের পেয়ে মাঠের অন্যান্য কৃষকরা আলমগীরকে উদ্ধার করে গাংনি উটজেলা স্বস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশের নিরীহ কৃষকদের ওপর চওড়া হয় এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।
৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ জানান, কাজিপুর সীমান্তে কৃষক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়।
আর এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ জন্য সজাগ রয়েছেন তারা, বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net