August 26, 2026, 3:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছে গাজার ৬০ শতাংশ মানুষ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/আলজাজিরা
গাজার ৬০ শতাংশ মানুষ পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছেন। এর বাইরেও ৮০ শতাংশ মানুষের পরিবারের অন্তত এক সদস্য ইসরায়েলি বোমা হামলায় নিহত অথবা আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার (১২ জুন) এক জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে।
জরিপে আরও উঠে এসেছে, গাজার প্রায় ৮০ শতাংশ মানুষ মনে করেন গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল সেটি সঠিক ছিল। কারণ এরমাধ্যমে গাজার মানুষের অধিকারের বিষয়টি বিশ্ববাসীর নজরে এসেছে।
এই হামলার আগে ফিলিস্তিনিদের কথা প্রায় ভুলতে বসেছিল বিশ্ব। এমনকি তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত না করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ।
জরিপটিতে যারা অংশ নিয়েছেন তারা গাজা উপত্যকা এবং পশ্চিমতীরের বাসিন্দা। তবে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের এই জরিপে রাখা সম্ভব হয়নি। কারণ যারা জরিপ চালিয়েছেন তারা সেখানে পৌঁছাতে পারেননি।
জরিপে আরও দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ফিলিস্তিনি মনে করেন হামাস এই যুদ্ধে জয় পাবে। যদিও গাজার বাসিন্দারা হামাসের জয়ের ব্যাপারে খুব বেশি একটা সম্ভাবনা দেখেন না। এছাড়া গাজার অর্ধেক মানুষ মনে করেন ইসরায়েলি হামলা বন্ধ হয়ে গেলে হামাস আবারও উপত্যকাটির নিয়ন্ত্রণে আসবে।
এই জরিপে যারা অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চেয়েছেন। বর্তমানে ফিলিস্তিনিদের মধ্যে হামাস এবং মারওয়ান বারগোতির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
জরিপটিতে আরও উঠে এসেছে, গাজা উপত্যকার সাধারণ মানুষ দ্বিরাষ্ট্র নীতি আর চায় না। এর বদলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের প্রতি সমর্থন রয়েছে তাদের। এছাড়া ৬০ শতাংশের বেশি ফিলিস্তিনি মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটির (পিএ) বিলীন চায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net