October 18, 2026, 11:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

দৌলতদিয়া ঘাট/ যানবাহনের চাপ বেড়েছে, পারাপার স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে প্রায় সকল শ্রেণী-পেশার মানুষ। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ পশ্চিমঞ্চলে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। তবে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই দৌলতদিয়ায়।
অপরদিকে দক্ষিণঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা কোরবানির পশুবাহী ট্রাকগুলো দীর্ঘ অপেক্ষা ছাড়াই সরাসরি পাচ্ছে ফেরির দেখা।
সরেজমিন দৌলতদিয়ায় দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটা ফেরিতে যাত্রী ছিলো চোখে পড়ার মতো। যাত্রীরা দৌলতদিয়া ফেরি ঘাটে নেমে যাত্রীবাহি পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাচঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি উঠতে পারছে ফেরিতে।
ঘরমুখো যাত্রী মকিউর রহমান লাল্টু হোসেন বলেন, পথে কোনো ভোগান্তি নেই। সড়ক একদম ফাঁকা। পাটুরিয়া ঘাটে এসেই তিনি ফেরি পেয়েছেন বলে জানান। ।
আরেক যাত্রী সোলেমান মোল্লা বলেন, ফেরি ঘাটে কোনো ভোগান্তি নেই। স্বস্তির সঙ্গেই ফেরি পার হয়ে বাড়ি যাচ্ছি। আশা করছি এবারের ঈদেও ভোগান্তি হবে না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, এই রুটে ছোট বড় মিলে ১৬ ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে সব কটি ফেরি চালানো হবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তেমন কোনো সমস্যা হবে না বলে আশাবাদ তার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net