June 19, 2026, 5:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

দৌলতদিয়ায় বেড়েছে যাত্রী চাপ, ভোগান্তি নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত দুতিনদিনের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ ও ফেরিতে উপচেপড়া ভিড় বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে কোনো ভোগান্তি নেই দৌলতদিয়া প্রান্তে। নির্বিঘ্নে মানুষ পদ্মা পাড়ি দিচ্ছেন। ভোগান্তি ওপাড়েও নেই।
ঘাট সূত্রে জানা গেছে, ১৮টি ফেরি ও ২০টি একরাগাড়ে লঞ্চ চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরিঘাট সচল রয়েছে।
নিয়মিত এ ঘাটের যাত্রী এমন অনেকেই বলছেন, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে। তাছাড়া ঈদে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ভালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানুষ স্বস্তিতে বাড়িতে যাচ্ছেন।
শনিবার বেলা দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। তিনি দৌলতদিয়া প্রান্তের বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি যাত্রী ও যানবাহন চালকদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দৌলতদিয়া প্রান্তে এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে। মানুষ নির্বিঘ্নে বাড়িতে যেতে পারছেন। যাত্রী ও যানবাহন চালকদের সাথে বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার তালিকা সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া গ্রহণ করার কোনো অভিযোগ এখনও নেই বলে তিনি জানান।
ঘাটের কর্মকর্তারা বলছেন, যাত্রীদের চাপ আগামী কাল আরও বাড়বে। ডে কোন চাপ সামাল তারা দিতে পরা প্রস্তুত বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net