July 24, 2026, 7:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

ছুটি শেষ হওয়ার আগেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি কমিয়ে এনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। বর্তমানে প্রায় টানা ২০ দিনের যে ছুটি চলছে। এক্ষেত্রে, ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা কার্যকর নাও হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, ঈদের পর শনিবারে পুনরায় সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হতে পারে। একই সঙ্গে শিখন ঘাটতি পূরণে গরমের ছুটি কমানো হতে পারে।
চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। তবে ছুটি কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net