November 26, 2026, 6:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

ডিসিপ্লিন্স ফায়ার প্রতিষ্ঠানে প্রথম ধাপের পুরস্কার বিতরণী

দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
কুষ্টিয়ার ক্রীড়া, কল্যাণ ,আত্মরক্ষা ও আত্মশুদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিসিপ্লিন’স ফায়ায়ের ডিসিপ্লি­ন’স আর্ট প্রোগ্রামের প্রশিক্ষণ গ্রহীতা ছাত্র ছাত্রীরা ১ম ধাপের পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে তারা পরবর্তী ধাপে সফলভাবে উন্নীত হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার শিল্পকলা একাডেমিতে এই পরীক্ষার আয়োজন করা হয়।
ডিসিপ্লিন্স ফায়ার ২০১৯ সাল থেকে সফলতার সাথে কাজ করছে ছাত্র-ছাত্রীদের শৃংখলায় আবদ্ধ করে আত্মরক্ষা, লাঠি খেলা ,শরীরচর্চা, ইয়োগা,ধ্যান , আনন্দ শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ , সহজ মানুষ ,শুদ্ধ মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রশিক্ষক মার্শাল আর্ট এবং লাঠি ফাইটার মোঃ আলাউদ্দিন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সুজন রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর আতিক আহমেদ ,পরিচালক ও শিক্ষক ডিসিপ্লিন্স ফায়ার (শৃঙ্খলার আগুন)।
এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে তাদের মূল্যবান মন্তব্য প্রদান করেন ডক্টর রুমন রহমান , রোকসানা পারভিন । ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে জয়িতা মন্ডল ও শুভ্রা সিংহ রায় তাদের অনুভূতি ব্যক্ত করেন ।
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নিজেকে সুরক্ষা দিতে আর আত্মবিশ্বাস বাড়াতে অনেকেই শিখছেন আত্মরক্ষা ও শৃঙ্খলা মার্শাল আর্ট এবং এর আছে বেশ কয়েকটি ধরন। কারাতে, কুংফু, জুডো, জুজুৎসু, ব্রাজিলিয়ান জুজুৎসু, তায়কোয়ান্দো, ফেন্সিং, বক্সিং, উসু এমন আরও অনেক ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net