February 27, 2026, 9:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

হোয়াইটওয়াশ পাকিস্তান, বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের জয় নিশ্চিতই ছিল। বাধা হয়ে দাঁড়ানোর কথা ছিল বৃষ্টি। কিন্তু দ্বিতীয় টেস্টের শেষ দিন তেমন কিছুই হতে দেখা গেলো না। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ (২-০) করার কীর্তি গড়েছে।
প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়া টেস্টে প্রায় পুরোটা সময় চালকের আসনেই ছিল বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্যে গতকাল ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান তুলে কাজটা এগিয়ে রেখেছিলেন দুই ওপেনার। পঞ্চম দিনের শুরুতে জাকির, সাদমান ফিরলেও জয়ের পথে সেটা বাধা হয়নি। শান্ত-মুমিনুলের পঞ্চাশ ছাড়ানো জুটি জয়টাকে নিয়ে আসে দৃষ্টি সীমায়। বিরতির পর কাছাকাছি সময় শান্ত, মুমিনুল আউট হলে গতিটা যায় শুধু কমে। তখন শুধু জয়ের জন্য মুশফিক-সাকিবের ব্যাটে ধীরে ধীরে এগিয়েছে সফরকারী দল। তাদের ব্যাটে ভর করেই ৫৬তম ওভারে নিশ্চিত হয়েছে অসাধারণ এক টেস্ট জয়।
দেশের বাইরে এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জয়ের নজির আছে একটিই। ২০০৯ সালে সেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে চুক্তি নিয়ে ঝামেলায় ক্যারিবিয়ানদের দলটির ছিল দ্বিতীয় সারির। তাই এবারই প্রথম পূর্ণশক্তির দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জয়ের স্বাদ পেলো নাজমুল হোসেন শান্তরা। ১০ উইকেটে প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস গড়েছিল। এবার পাকিস্তানের বিপক্ষে জিতলো ইতিহাস গড়া প্রথম টেস্ট সিরিজ।
এই টেস্টেই স্বাগতিকদের প্রথম ইনিংসে ২৭৪ রানে বেধে দিয়ে নিজেরাই পড়ে গিয়েছিল ফলোঅনের শঙ্কায়। ২৬ রানে পতন হয় ৬ উইকেটের। তার পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের বিশ্ব রেকর্ড জুটি দলকে খাদ থেকে টেনে তুলে। লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৬২ রান পর্যন্ত গেছে বাংলাদেশের স্কোর।
পাকিস্তান ১২ রানের লিড পেলেও সেটা কোনও কাজেই আসেনি। যার পেছনে বড় অবদান পেসারদের। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন জয়ের মঞ্চ গড়ে দেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাতে এবারই প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন পেসাররা। আর পাকিস্তানে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। বাংলাদেশ পায় ১৮৫ রানের লক্ষ্য।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net