June 24, 2026, 1:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

এবার খুলনার কৃষিপণ্য স্পেশাল ট্রেনও বন্ধ ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পর এবার খুলনার ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ও বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ১৬টি সবজি জোনে ভাগ করে চালু করা তিনিটি ট্রেনই এক সপ্তাহ পরই বন্ধ হয়ে গেল। কৃষক-ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এ সেবা সাময়িক বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ অক্টোবর (মঙ্গলবার) থেকে খুলনা-ঢাকা ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি’ চালু হয়েছিল। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এ ট্রেনের উদ্ধোধন করেন।
ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাশোর, ঝিনাইদহ কুষ্টিয়াসহ ১৫টি স্টেশন থেকে পণ্য নিয়ে রাজধানী ঢাকায় যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেদিন মাত্র ৬৪০ কেজি পণ্য বহন করে ট্রেনটি। যার থেকে আয় হয় মাত্র ৪৬০ টাকা। এতে এক দিনে ১০ লাখ টাকা লোকসান হয়। সে জন্য গত মঙ্গলবার শিডিউল থাকা সত্ত্বেও পণ্যের অভাবে ট্রেনটি যাত্রা বাতিল করে।
রেলওয়ে সূত্র বলছে, এই ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা ছিল। এর মাধ্যমে মাছ মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করারও সুযোগ ছিল। খুলনা থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্যের খরচ পড়বে এক টাকা ৪৭ পয়সা।
এর আগে ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করা ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি শনিবার থেকে বন্ধ করে দেয়া হয়।
অন্তর্র্বতীকালীন সরকার কৃষিপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদাবাজি এড়িয়ে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে চালু করে বিশেষ ট্রেন।
খুলনা রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন বাজার, সবজির আড়তসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হলেও আশানুরূপ সাড়া মেলেনি। অনেক ব্যবসায়ী প্রতিদিন ট্রেনের ব্যবস্থা করার কথা বলেছেন। ট্রেনের পক্ষ থেকে যদি অন্য পরিবহন দিয়ে ডোর টু ডোর পণ্য সংগ্রহ করা সম্ভব হয় তাহলে ব্যবসায়ীরা আগ্রহী হবে বলেও তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net