June 15, 2026, 1:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

ইলেক্টোরাল ভোট/ কমলা ১০৯, ট্রাম্প ১৯৮

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
বার্তা সংস্থা এপির লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ১৯৮ ও কমলা ১০৯টি ইলেক্টোরাল ভোট পাবেন বলে পূর্নিবাভাস পাওয়া গেছে। ন্যুনতম ২৭০ ইলেক্টোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।
কেনটাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিসৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।
অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
এডিসন রিসার্চের পূর্বাভাস মতে, ইন্ডিয়ানা, কেনটাকি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে, ভারমন্টে জয়ী হয়েছেন কমলা। দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট নয় অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ফল আসেনি।
পূর্ব অনুমান অনুযায়ী জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
জনমত জরিপে এখনো এই সাত অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net