June 25, 2026, 10:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

সবার সহযোগীতা কামনা কুষ্টিয়া জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কাজের সফলতা তৈরিতে সবার সহযোগীতা কামনা করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি বলেছেন, সহযোগীতা পেলে কুষ্টিয়াতে সরকারী প্রশাসনের সেবা সর্বস্তরে নিশ্চিত করতে পারবেন।
তিনি সোমবার তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় জেলা প্রশাসক শূন্য ছিল কুষ্টিয়া। গত ৩ নভেম্বর তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।
জেলা প্রশাসক ঘোষণা দেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোনো সিন্ডিকেট রাখা হবে না।
তিনি বলেন, ডাল-পালা নয়, সিন্ডিকেটের একেবারে শিকড় উপড়ে ফেলে কুষ্টিয়া জেলাকে যে কোনো মূল্যে সিন্ডিকেট মুক্ত করা হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের পক্ষ থেকে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবকিছুই করা হবে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি মহসীন উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জেলায় যতদিন কর্মরত আছেন, ততদিন কোনো দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net