June 10, 2026, 3:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

বেস্ট ভলান্টিয়ার পদক অর্জন কুষ্টিয়ার সাদিক হাসান রহিদের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ‘বেস্ট ভলান্টিয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন কুষ্টিয়ার রক্ত যোদ্ধাখ্যাত সাদিক হাসান রহিদ।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে (ভিএসও বাংলাদেশ) আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় সাদিক হাসান রহিদ এর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
স্বাগত বক্তব্য দেন ভিএসও বাংলাদেশ র কান্ট্রি ডাইরেক্টর খাবিরুল হক কামাল। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মানিকহার রহমান ও এনজিও বিষয়ক ব্যুরো‘র পরিচালক জনাব মঈনউল ইসলাম।
রহিদ কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বপ্ন প্রয়াস যুব সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি।
বৃহস্পতিবার ২০২৪ সালের আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাদিক হাসান রহিদসহ সারাদেশে থেকে নির্বাচিত ২০ জন ভলান্টিয়ারকে ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ সহ নগদ অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সাদিক হাসান রহিদ জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা নিয়ে কাজ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net