June 28, 2026, 3:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

দেশ ছেড়ে অজ্ঞাত গন্তব্যে আসাদ, সিরিয়ায় নতুন যুগের শুরুর ঘোষণা বিদ্রোহীদের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাশার আল-আসাদ সরকারের অবসান সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। রবিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে, সিরিয়া এখন মুক্ত। জালিম শাসক আসাদ পালিয়েছেন। তার সরকারের পতন ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশে চলে গিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিবার (৮ ডিসেম্বর) ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে গেছেন। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বিদ্রোাহীরা বলেণ, ‘জালিম শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার, বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে, সমস্ত ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করার পর আমরা ঘোষণা করছি, সেই অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে। সিরিয়ার জন্য নতুন যুগের শুরু হয়েছে।’
এর আগে বিদ্রোহীরা সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী হোমসের দখল নেয়। এরপরপরই তারা দামেস্কে প্রবেশ করার কথা জানায়।
কোন রকম বাধা ছাড়াই রাজধানীতে প্রবেশ করে বিদ্রোহীরা। এরপরই সিরিয়া মুক্তের ঘোষণা দেয় তারা। বলেন, ‘আমরা দামেস্ককে জালিম বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’
এর আগে বলা হয়, বাশার আল-আসাদ সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাশার আল-আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিদ্রোহীরা সিরিয়ান সরকারের কথিত পতনকে দশকের পর দশক ধরে চলা বেদনা ও যন্ত্রণার পর স্বাধীনতার মুহূর্ত হিসাবে স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে সারা বিশ্বের বিদেশি সিরিয়ানদের উদ্দেশে তারা বলেছে, সিরিয়া আপনার জন্য অপেক্ষা করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net