June 10, 2026, 3:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

কুষ্টিয়ায় জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে কুষ্টিয়ায় ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা অর্চনা সরকার, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী হোসনে আরা জামান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী উম্মে সুমাইয়া শাম্মী খাতুন, সফল জননী মোছা. ছবেদা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মমতাজ বেগম আরাকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এ সময় তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদের শিক্ষিত এবং সচেতন করার কোনো বিকল্প নেই। পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই।”
এসময় তিনি বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net