March 14, 2026, 11:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড

কুষ্টিয়ায় আবারো হাইওয়েতে গরু লুট, এবার দুজনকে বেধড়ক কোপানো হলো

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় হাইওয়ে থেকে গরু ডাকাতি অব্যাহত রয়েছে। এবার দুজনকে বেধড়ক কুপিয়ে লুট করা হলো ৭টি গরু।
বুধবার (১১ ডিসেম্বর) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোপালগঞ্জের মোকসেদপুর থানার পাঁচড়া এলাকার কুদ্দুস শেখের ছেলে জনি শেখ (৩৬) ও হোসেন শেখের ছেলে হৃদয় হোসেন ( ৩৩)।
এ ঘটনায় পিকআপচালক মো. সজিবকে (৩৪) সন্দেহ করছেন গরুর মালিক নাজমুল। সজিব দিনাজপুরের রুস্তমপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত ৫ ডিসেম্বর রাতে একই সড়কের চাপড়া ইউনিয়নের দবিরমোল্লা গেট এলাকা থেকে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে রিপন শেখ নামের এক খামারির পাঁচটি গরু ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তিনি ফরিদপুরের ভাঙা থানাধীন চকিঘাটা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে প্রায় তিন লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আটটি গরু কিনেন। গরুগুলো ভাড়া করা পিকআপে (ঢাকা মেট্রো ন-১২-০২২৫) বাড়িতে ফিরছিলেন। পথে ৪-৫ সশস্ত্র ডাকাত পিকআপের সামনে লোহার রড দিয়ে আঘাত করে তাদের গতিরোধ করে। এরপর ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে জনি ও হৃদয়কে কুপিয়ে আহত করে সাতটি গরু নিয়ে যান।
থানা চত্বরে নাজমুল বলেন, অনলাইনে গরু দেখে তারা তিনজন দিনাজপুরে যান গরু কিনতে। পছন্দ হওয়ায় তিন লাখ ৭৬ হাজার টাকায় আটটি গরু কিনে ভাড়া পিকআপে ফিরছিলেন।
কুমারখালীর মৎস্য হ্যাচারির সামনে ডাকাতদল গাড়িতে আঘাত করলে চালক গাড়ি থামিয়ে দেন।
তিনি বলেন, এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে জনি ও হৃদয়কে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। সেটি দেখে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করলেও ডাকাতরা সাতটি গরু নিয়ে যায়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চালককে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net