August 25, 2026, 9:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ/যশোরে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সুন্দরবন এক্সপ্রেস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোরে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস। জানাগেছে, যশোরের অভয়নগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে । ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে দশটার নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন রেল ক্রসিং এলাকায় । তবে, এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া -ট- ১১-২৪৬০ সারবাহী ট্রাকটি যশোরের বড় বাড়ী ঘাট হতে সরকারি বিএডিসির সার নিয়ে কুিিষ্টয়ার দিকে যাচ্ছিল। ভৈরব ব্রীজ সংলগ্ন রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক সময় চেষ্টা করেও ট্রাকটি আর সচল করতে পারে না। কিছু সময়ের মধ্যেই খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসে।এমন সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরুত্বে সরে যান। এক পর্যায় ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা মারে। এসময় ট্রাকটি ছিটকে রেল লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়ে মচরে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। তবে, লাইন চ্যুৎ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
এদিকে, সংঘর্ষের সময় বিকট শব্দ হয়। আতঙ্তি হয়ে পরে স্থানীয়রা। যাত্রীরাও ভীত হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , বর্তমানে রেলযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া জিআরপি পুলিশের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম মিল্টন জানান, ট্রাকটি এমনভাবে বিকল হয় যে সেটি রেলওয়ে ট্রাক থেকে সড়ানো অসম্ভব হয়ে পড়েছিল। তিনি বলেন, দূর্ঘটনার পর টেনটি পরীক্ষা করে দেখা হয়। তোন ক্ষতির আলামত পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net