April 24, 2026, 3:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে আগামী বছর, নবায়নে ভারত যাচ্ছে কারিগরি দল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের জন্য চিন্তা করছে সরকার। চুক্তি নবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী মার্চ মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের একটি কারিগরি দল। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে। তবে নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত মনে করেন, কারিগরি দলের পানিবণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার নেই, বরং তাদের কাজ কেবল পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য বিনিময় পর্যন্ত সীমাবদ্ধ।
গঙ্গার পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে আগের শর্তই বহাল রাখার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। তবে অন্তর্র্বতী সরকার বিষয়টি পুনঃমূল্যায়ন করতে চায় বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘২০২৬ সালের মধ্যে চুক্তি নবায়ন করতেই হবে। আমরা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব। তবে নতুন চুক্তিটি আমাদের মেয়াদে স্বাক্ষর হবে না, সেটি প্রায় নিশ্চিত।’
তিনি আরও জানান, চুক্তির কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই মতামত আসছে। এসব মতামত পর্যালোচনা করেই কারিগরি কমিটি আলোচনায় বসবে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করবে।
এদিকে, নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ‘এই বিষয়টি কারিগরি কমিটির এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি নিজেও দীর্ঘদিন এই কমিটির সদস্য ছিলাম। তাদের ম্যান্ডেট স্পষ্ট—তারা পানিবণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, কেবল তথ্য বিনিময় করতে পারে।’
তিনি আরও মনে করেন, অভিন্ন নদীগুলোর সুরক্ষা ও ব্যবস্থাপনায় বাংলাদেশ-ভারতকে যৌথভাবে কাজ করা জরুরি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net