July 26, 2026, 10:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তরুণ নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করেছে। নতুন দলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. নাহিদ ইসলাম, যিনি সম্প্রতি অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
দলে সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন, যিনি আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার সন্ধ্যা ছয়টার পর নতুন রাজনৈতিক দল এবং এর আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় দলীয় বিভিন্ন পদে নাম ঘোষণা করেন আখতার হোসেন। তিনি জানান, নতুন দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম, যুগ্ম সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাত দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে কারা থাকবেন, সেই তালিকা পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।
এ অনুষ্ঠানটি শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়, এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনমন্ত্রিত নেতারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলগুলোর নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা জড়ো হন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলন থেকে দুটি সংগঠন, ‘জাতীয় নাগরিক কমিটি’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি”, যা আজকের অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net