March 17, 2026, 8:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে ৮ লাখ টাকা লুট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় গ্রিল ভেঙে ও ভল্ট কেটে ৮ লাখ টাকা সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার খুলে নিয়ে গেছে।
সোমবার (৩ মার্চ) রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ব্যাংকের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা পুলিশের একটি দল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের এ ব্যাংকিং শাখাটি ছিল।
এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা সবাই চলে যান। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখেন, ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।
এ ঘটনায় মঙ্গলবার ব্যাংকটির সকল ধরনের কার্ষক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
ইতোমধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, এজেন্ট ব্যাংকের চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ, গোয়েন্দা সংস্থার একাধিক টিম চক্রটিকে ধরতে কাজ শুরু করেছে।
ব্যাংকের জেলা পর্যায়ের কোন কর্মকর্তা এ নিয়ে কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net