March 3, 2026, 11:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি

মাগুরায় আছিয়ার পরিবারকে ‘পাকা বাড়ি’ করে দিবে জামায়াত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার মাগুরায় আছিয়ার পরিবারকে ‘পাকা বাড়ি’ করে দিবে জামায়াত । এ কথা জানিয়েছেন ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতৃবৃন্দ।
শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা কোনো মব জাস্টিসকে সমর্থন করি না। এখানে আছিয়ার পরিবারের দোয়া নিতে এসেছি, তাদের সান্ত্বনা ও সমবেদনা জানাতে এসেছি এবং পাশে দাঁড়ানোর উপায় খুঁজতে এসেছি।”
তিনি বলেন, আছিয়ার এ করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আশ্বাস দেন, পরিবারটির পাশে থাকবে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত। এ সময় তিনি আছিয়ার পরিবারের জন্য আর্থিক সহায়তা ও একটি পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “শিশু আছিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই, আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর না ঘটে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net