June 15, 2026, 2:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে

কুষ্টিয়ার পদ্মায় টর্নেডো, পানি উর্ধ্বমুখী হওয়ার ভিডিও ভাইরাল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি উর্ধ্বমুখী উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।
এ বিষয়ে জানতে কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তারা কোন তথ্য দিতে পারেননি। তবে নদীতে টর্নেডোর ঘটনা ঘটছে তা নিশ্চিত করেছেন তারা।
স্থানীয়রা জানিয়েছেন প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখেছেন।
প্রত্যক্ষদর্শীদের একজন দৌলতদিয়ারের জামাল খান। তিনি জানান, ঝড় বয়ে যাওয়ার সময় তিনিসহ অনেকেই খেয়াল করেন বাতাসের সাথে সাথে পাক হয়ে কিচু একটি উপরের দিকে উঠে যাচ্ছে। লক্ষ্য করে দেখতে পান ওটা পানি ছিল।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিডিওটি তার কাছে রয়েছে। ভাল করে চেক করে বোঝা যাবে প্রকৃত বিষয়টি কি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net