August 9, 2026, 7:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

কুষ্টিয়ায় র‌্যাবের উদ্ধার ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ অবমুক্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
র‌্যাপিড অ্যকশন ব্যাটলিয়ন, সিপিসি-১ কুষ্টিয়া-১২’র উদ্ধার করা বিপন্ন প্রজাতির ছোট-বড় ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ অবমুক্ত করা হযেছে। সোমবার সন্ধ্যায় কচ্ছপগুলো কুষ্টিয়া কালি নদীতে অবমুক্ত করা হয়।
সোমবার (২৩ জুন) দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বাজারে অভিযান চালান কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার।
উদ্ধার কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সুদীপ্ত সরকার জানান, উপজেলার সাতবাড়িয়া বাজারে কড়িকাইট্টা প্রজাতির কচ্ছপ বিক্রির খবর পান তারা। এরপর র‍্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান চালায়। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কচ্ছপগুলো তারা বুঝে নিয়ে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net