October 30, 2026, 11:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

কুষ্টিয়ায় সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন কুমারখালী পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ও পৌর পার্কিংয়ের ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং উপজেলা যুব জামায়াতের নেতা সাইফুল ইসলাম শোভন (৩০)। রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শোভন বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব হোসেন পৌরসভার যানবাহন পার্কিং ও চলাচল সংক্রান্ত দায়িত্ব এক বছরের জন্য ইজারা নেন, যার মূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকা। বুধবার বিকেলে রাকিবের লোকজন কাজীপাড়া মোড়ে যানবাহন থেকে পার্কিং ফি আদায়ের সময় শোভনের এক অটোচালক বন্ধুর কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
চাঁদার অভিযোগে অটোচালক শোভনকে ফোন দিলে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে রাকিবের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাকিব ও শোভন আহত হন।
আহত রাকিবের বন্ধু মো. বাপ্পী জানান, “প্রথমে শোভন গালিগালাজ করছিল। পরে আরও ৫-৭ জন নিয়ে এসে রাকিবকে কুপিয়ে চলে যায়।”
অন্যদিকে, যুব জামায়াত নেতা শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, “তার বন্ধুর কাছ থেকে চাঁদা না নিতে বলায় আমাদের ওপরই হামলা হয়েছে। আমার হাত কেটে গেছে, তবে কে করেছে জানি না।”
এ বিষয়ে কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, “রাকিব বিএনপির সক্রিয় নেতা। তার মাথায় একাধিক কোপ লেগেছে। অস্ত্রোপচারের জন্য তাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।”
উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন বলেন, “তার ছেলে (শোভন) কোনো মারামারির লোক নয়। পুরো ঘটনা পরে খতিয়ে দেখা হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ইজারার টাকা তোলা নিয়ে এই ঘটনা ঘটেছে। দুই পক্ষই সংঘর্ষে জড়িয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net