June 25, 2026, 5:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি বেসরকারী স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
গ্রেপ্তার শাহিন ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের র‌্যাব গলিতে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুলের বিজ্ঞান শিক্ষক।
র‌্যাব জানায়, চলতি বছরের ২৩ এপ্রিল থেকে একাধিকবার শাহিন তার ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা ৭ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই শাহিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালীর সুরমা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ক্যাডেট স্কুলে ভর্তি প্রস্তুতির জন্য ওই শিক্ষার্থী ২০২৩ সালের ৫ ডিসেম্বর শাহীন ক্যাডেট স্কুলের কোচিংয়ে ভর্তি হয়। চার মাস পর থেকে শিক্ষক শাহিন নানা প্রলোভন দেখাতে শুরু করেন। গত ২৫ জানুয়ারি তিনি ছাত্রীকে জোরপূর্বক নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে অমতে ছবি ও ভিডিও ধারণ করেন। এছাড়া নানাভাবে কৌশল করে শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোনে অশ্লীল ভিডিও সংগ্রহ করে রাখেন।
পরিবারকে বিষয়টি জানালে স্কুলের চেয়ারম্যানের কাছেও অভিযোগ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন কয়েক দফায় ভুয়া ও ব্যক্তিগত আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন ওই আপত্তিকর ছবি ও ভিডিও।
কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “একজন শিক্ষক হয়ে এমন কুরুচিপূর্ণ কাজ করে শিক্ষক-শিক্ষার্থীর মহৎ সম্পর্ককে কলঙ্কিত করেছেন শাহিন। নোয়াখালী থেকে র‌্যাব-১১ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net