October 22, 2026, 12:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি

ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশিষ্ট লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের রক্তচাপ মারাত্মকভাবে কমে গেছে এবং শরীরে সংক্রমণ বেড়ে গেছে। পাশাপাশি কিডনির জটিলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ফলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ ফের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তার স্বামী, খ্যাতিমান যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, “সার্বিকভাবে উনার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার তাকে আইসিইউতে নিতে হয়েছে। ফুসফুস ও কিডনির জটিলতা বেড়ে গেছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net