June 29, 2026, 9:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে

বিসিবি গঠন/সভাপতি বুলবুল, অন্যান্য পদে যারা এলেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ।
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর সভাপতি পদে বুলবুলের জয় অনেকটা নিশ্চিতই ছিল। সভাপতি পদে বুলবুলের বিরুদ্ধে প্রার্থীই ছিলেন না কেউ। তাই ফাঁকা মাঠে গোল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
একই দিন ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন বুলবুল। ঢাকা বিভাগের কাউন্সিলরদের ১৫টি ভোট পেয়ে পরিচালক হন তিনি।
পরিচালক পদে জয়ী হলেন যারা/
নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন।
ক্যাটাগরি-১: জেলা ও বিভাগীয় কোটায় ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২: ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩: ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
এনএসসি: জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি এবং দুই জন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net