September 28, 2026, 7:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার “খ” সার্কেলের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোছা. নুরুন নাহার (৬০)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পার শিতলাই এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ফজর উদ্দিন এবং মাতা মৃত ছাকাতুন্নেছা।
রবিবার (০৩ মে ২০২৬) সকাল ৮:৩০টা থেকে ৯:০০টার মধ্যে দৌলতপুর থানাধীন পার শিতলাই এলাকায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net