September 28, 2026, 7:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অন্তর্বর্তী সরকারের মেয়াদে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটটি দাখিল করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন। আবেদনপত্রে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমের সাংবিধানিক ও আইনগত বৈধতা প্রশ্নবিদ্ধ করেন।
রিট আবেদনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া রিটে সরকারের মেয়াদকালে গৃহীত বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, প্রণীত আইন, গঠিত সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।
আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ গণমাধ্যমকে বলেন, “রিটে আমরা এসব কার্যক্রমের সাংবিধানিক ভিত্তি ও আইনগত বৈধতা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি।”
তিনি আরও জানান, সোমবার বিকেলে হাইকোর্টে রিটটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করা হবে। এদিকে রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে একই আইনজীবী বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়েও একটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net