February 27, 2026, 9:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

কুষ্টিয়ার ২জনসহ মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১২ বাংলাদেশিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৪ নভেম্বর) বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তর প্রক্রিয়ায় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং বিএসএফের পক্ষে দায়িত্বে ছিলেন কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং।
বিভিন্ন জেলার ১২ জনকে আটক করে ফেরত পাঠানো
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়ার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিএসএফ বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।
বিজিবির তত্ত্বাবধান শেষে ১২ জনকে আনুষ্ঠানিকভাবে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net