March 13, 2026, 11:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোট ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ইসি জানায়, প্রথম ধাপে ৬ নভেম্বর থেকে পাঁচ বছরের জন্য ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। পরবর্তীতে যাচাই–বাছাই শেষে ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন প্রদান করা হয়। ফলে মোট নিবন্ধিত সংস্থার সংখ্যা দাঁড়ায় ৮১টি।
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে কমিশন। ওই তালিকায় অন্তর্ভুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ, দাবি বা আপত্তি থাকলে তা ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র যুক্ত করাও বাধ্যতামূলক ছিল।
নির্ধারিত সময়ের দাবি–আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থা ৬ নভেম্বর ২০২৫ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য নিবন্ধন পায়।
পরবর্তী যাচাই শেষে দ্বিতীয় ধাপে ১৫টি সংস্থা ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত নিবন্ধন লাভ করে।
এদিকে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net