March 8, 2026, 2:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় গড়াই নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর ১ শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ কুষ্টিয়ায় গুজবে জ্বালানি সংকটের আতঙ্ক, রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে

খোকসায় গড়াই নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর ১ শিশুর মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশু সুরাইয়া (৮)-কে উদ্ধারে এখনো নদীতে তল্লাশি অভিযান চলছে।
রোববার (৮ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তাইবার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাইবা স্থানীয় ফারুকের মেয়ে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে ঐ ঘাট এলাকায় চার শিশু একসঙ্গে গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা সাঁতার কেটে নদীর মাঝখানে জেগে ওঠা একটি চরের দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতের কবলে পড়ে। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তাইবা ও সুরাইয়া পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর রোববার সকালে তাইবার মরদেহ উদ্ধার করা হলেও সুরাইয়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া—দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার পর থেকে নদীর তীরে স্বজন ও এলাকাবাসীর ভিড় বাড়ছে। নিহত শিশুর পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন এবং নিখোঁজ শিশুর পরিবারও উৎকণ্ঠায় অপেক্ষা করছেন।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, “নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে আমাদের ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় জেলেরাও অনুসন্ধান কাজে সহযোগিতা করছেন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net