March 10, 2026, 5:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় সমাজের সব স্তরের মানুষ অন্তর্ভুক্ত হবেন—এমনকি তাঁর স্ত্রীও এই কার্ড পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ঈদগাঁ মাদ্রাসা মাঠে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। ধীরে ধীরে দেশের সব পরিবার এই কর্মসূচির আওতায় আসবে। এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। জেলা প্রশাসকের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের পরিবার—সবাই এই কার্ডের আওতায় আসবে। তিনি বলেন, “এমনকি আমার স্ত্রীও এই কার্ড পাবেন।”
তিনি আরও বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। গত ১৫ বছরে দেশে কার্যত আইনের শাসন ছিল না এবং অনেক ক্ষেত্রে টাকা ছাড়া কোনো কাজ হতো না। তবে এবার ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো অর্থ দিতে হয়নি বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, সরকার গঠনের মাত্র ২২ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এই কার্ড নারীদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে।
জেলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ঘরে বসেই বছরে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net