October 11, 2026, 7:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিট প্রকল্পের আওতায় ক্যাম্পাসের আটটি আবাসিক হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি সহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, হিট প্রজেক্টের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি রুমে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এই প্রজেক্টের দুইটা মেইন ফাংশন আছে। প্যাসিভ ডিভাইসগুলো স্থাপনের কাজ গুলো অপটিমা টেকনোলজিস লিমিটেড করছে এবং একাজের দ্বিতীয় পর্যায়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজের সূচনা হচ্ছে আজ। এখন দুটি অংশের কাজ ই সমান্তরালে চলবে এবং প্যাসিভ ডিভাইসের কাজ যতটুকু শেষ হবে ততটুকুতে এক্টিভ ডিভাইসও সচল করে দেওয়া হবে।
উদ্বোধন শেষে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণকে অনেক বেশি সমৃদ্ধ করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net