April 30, 2026, 12:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে হেফাজতে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, ডিবির একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ড. শিরীন শারমিন চৌধুরীর অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান সম্পর্কে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এতদিন নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ এক দশকের বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় সরকার গঠিত হলে তিনি আবারও স্পিকার হিসেবে নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে ড. শিরীন শারমিন চৌধুরীও স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে দীর্ঘ সময় তিনি প্রকাশ্যে আসেননি।
ডিবির পক্ষ থেকে তার আটকের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এ ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net