August 14, 2026, 10:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জনস্বার্থ বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হচ্ছে। একইসঙ্গে আন্তঃজেলা রুটে ৫২ আসনের বাস, ডিটিসি ও মিনিবাসের ক্ষেত্রেও সমান হারে ভাড়া সমন্বয় করা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার প্রায় দেড় মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করেছিল। পরবর্তীতে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। বিষয়টি নিয়ে একাধিক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা এটিকে ভাড়া বৃদ্ধি হিসেবে দেখছি না; বরং এটি একটি সমন্বয়। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই সমন্বয় প্রয়োজন ছিল।”
তিনি আরও উল্লেখ করেন, ভাড়া বাড়ানোর ক্ষেত্রে পরিবহন মালিকদের কিছু যুক্তি থাকলেও তা আংশিকভাবে একপাক্ষিক বলেই সরকারের কাছে প্রতীয়মান হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net