June 20, 2026, 1:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা শহরের হাউজিং ই-ব্লকে ইকোর উদ্যোগে গতকাল রোববার একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক দরিদ্র রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এদের মধ্য থেকে ১২ জনকে আগামী মঙ্গলবার ছানি অপারেশন করে উন্নতমানের (আমেরিকান) লেন্স স্থাপন করা হবে।
শহরের আড়োয়াপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর স্ত্রী আয়শা বেগম (৫০) দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। অর্থের অভাবে যথাযথ চিকিৎসা করাতে না পারলেও তিনি এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। তিনি বলেন, রোববার জানতে পেরে ইকো ইমদাদ-সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারে আসি এবং সেবা গ্রহণ করি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দরিদ্র মানুষ অনেক উপকৃত হবে।
আমলা পাড়ার বাসিন্দা জলিল উদ্দিন (৫৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে চোখের ছানি সমস্যায় ভুগছিলেন। ক্যাম্পে এসে চিকিৎসা ও ওষুধ নেওয়ার পাশাপাশি তার ছানি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইকোর উদ্যোগে দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শতাধিক রোগীকে সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাছাইকৃত ১২ জন রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের ব্যবস্থা করা হবে। এছাড়াও রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ এবং ওষুধ সরবরাহ করা হয়েছে।
ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, সংস্থাটি সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। কুষ্টিয়ার হাউজিং ই-ব্লকে প্রতিষ্ঠিত ইকো ইমদাদ-সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারে প্রতিদিন ৫০ টাকার কার্ডের মাধ্যমে দরিদ্র রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। একটি কার্ড ব্যবহার করে একজন রোগী পাঁচবার চিকিৎসা নিতে পারেন।
এ কেন্দ্রটিতে স্বল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও রয়েছে, যা সরকারি হাসপাতালের তুলনায় আরও সাশ্রয়ী।
এছাড়া যশোরের চাঁচড়ায় অবস্থিত ইকো ট্রেনিং সেন্টার সমাজের হতদরিদ্র মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে ইকো ইনস্টিটিউটে এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়া ও শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় ফ্রি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সরকারি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২৬-০৪-২৬

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net