September 7, 2026, 3:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন

কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে একটি Career Hub প্রতিষ্ঠা হতে যাচ্ছে। BRAC-এর Skills Development Programme (SDP)-এর আওতায় প্রস্তাবিত এ উদ্যোগের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি করা।
এ লক্ষ্যে আজ ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে প্রাথমিক আলোচনার পর BRAC-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছেন।
আগামী ২০ সেপ্টেম্বর চূড়ান্ত মেমোরান্ডাম অব অ্যাগ্রিমেন্ট (MoU) স্বাক্ষরিত হবে মর্মে আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
ব্র্যাক’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার আলিউল আজিম।
এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক সেন্টারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের লক্ষ্যে একটি সাত সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সদস্য-সচিব হিসেবে কাজ করছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
প্রস্তাবিত Career Hub-টি শিক্ষার্থীদের জন্য একটি ওয়ান-স্টপ ক্যারিয়ার সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যক্তিত্ব ও দক্ষতা মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি ও কভার লেটার তৈরির প্রশিক্ষণ, চাকরির আবেদন ও সাক্ষাৎকার প্রস্তুতি, ভাষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা সংক্রান্ত পরামর্শ এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে Know Your Employer (KYE) সেশন, ক্যারিয়ার এক্সপো, নিয়োগসংক্রান্ত কার্যক্রম, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং মক ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টিও এ উদ্যোগের আওতায় রাখার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ৮০০ থেকে ১০০০ বর্গফুটের একটি সুনির্দিষ্ট স্থানে এই হাব স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থান প্রদান ও আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করবে, অন্যদিকে ব্র্যাকের দক্ষ ও প্রশিক্ষিত টিম সম্পূর্ণ টেকনিক্যাল অপারেশন ও ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবে। ব্র‍্যাকের ৫ থেকে ৬ জন কর্মকর্তা সার্বক্ষণিক এই সেন্টার হাবে অবস্থান করবেন এবং প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।
প্রশাসনের গঠিত কমিটির সদস্য সচিব আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতায় আমরা একটি ক্যারিয়ার হাব স্থাপনের জন্য কাজ করছি। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অন্যদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবে। বেকারত্বের হার কমিয়ে পড়াশোনা শেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাবেন।
ব্র‍্যাকের ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো: আলিউল আজীম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন এবং সার্বিক বিকাশে অবদান রাখার লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই ক্যারিয়ার হাবের উদ্যোগটি গ্রহণ করেছি। আশাকরি আগামী বছরের জানুয়ারি থেকেই আমরা কার্যক্রম শুরু করতে পারবো। শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আমাদের স্থান বা জায়গা এবং ইউটিলিটি সহায়তা প্রদান করবে। বাদবাকি সমস্ত অবকাঠামোগত উন্নয়ন ব্র্যাকের পক্ষ থেকে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে অন-ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা রাখা হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জব ফেয়ারের আয়োজন থাকবে। তখন ব্র‍্যাক ছাড়াও অন্যান্য কোম্পানি এসে শিক্ষার্থীদের রিক্রুট করবে। এটি কোনো নির্দিষ্ট কোর্সে সীমাবদ্ধ নয়, বরং একটি চলমান প্রক্রিয়া। এখানে নিয়মিতভাবে ক্যারিয়ার কাউন্সেলিং, মেন্টাল ও সাইকো-সোশ্যাল কাউন্সেলিং এবং দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করা হবে।
***
ওয়াসিফ আল আবরার,ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net