July 24, 2026, 4:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

অধ্যাপক ড. মাহবুবুর রহমান ইবি’র নতুন উপ-উপাচার্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে নিয়োগ লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ-এর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর আইন ১১ (ক) (১) ধারা অনুসারে তাঁকে আগামী ৪ বছরের জন্য উপ-উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

আজ (৩০ জুন) অপরাহ্নে অধ্যাপক রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এসময় তাঁর সাথে ছিলেন।

উপ-উপাচার্যের সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত/

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ১৯৬৩ সালের ১ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। শিক্ষক হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ছিলেন তিনি। অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই.আই.ই.আর)-এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে পালন করেন। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ৭৫টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net