September 10, 2026, 4:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

কুমারখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ২ নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ময়েনমোড় এলাকায় অজ্ঞাত গাড়ি ধাক্কায় ভ্যান চালক এবং বৃহস্পতিবার সকালে একই সড়কের জিলাপিতলায় বাটাহাম্বা গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত স্কুল শিক্ষক পাথরবাড়িয়া মজিবর রহমান হাইস্কুলের সহকারী শিক্ষক ও নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে হাসিম উদ্দিন (৫৫)। এবং ভ্যান চালক পৌরসভার সেরকান্দি গ্রামের মৃত মনছের প্রামাণিকের ছেলে টিপু প্রামাণিক (৪৫)।
পুলিশ জানায়, ভ্যান চালক টিপু প্রামাণিক কে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের ময়েনমোড় নামক এলাকায় অজ্ঞাত গাড়ী ধাক্কা দিয়ে চলে যায় । রাতে টহলরত কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মারা যান।
অপরদিকে স্কুল শিক্ষক হাসিম উদ্দিন সকাল পৌনে ৯ টার দিকে একই সড়ক দিয়ে খোকসা যাবার সময় জিলাপীতলা নামক স্থানে পৌঁছালে স্যালোইঞ্জিন চালিত বাটাহাম্বা পিছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পরে ঘটনাস্থলে মারা যান । এঘটনায় বাটাহাম্বা জব্দ করেছে পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার দূর্ঘটনা দুটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net