September 10, 2026, 4:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১০, উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৭.৬১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। একই সময়ে ৭৩৫টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও তিনজন। একই সময়ে ৮৯৪টি নমুনা পরীক্ষায় ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৫৩ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে যান আরও দুজন।
একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল৩৫ দশমিক ৯৯ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩২৪ জন। গতকাল ছিলেন ৩০১ জন। তার আগের দিন ছিলেন ২৭২ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৬৩৫ জন। গতকাল ছিলেন তিন হাজার ৫৬৫ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৯৫৯। গতকাল ছিলেন তিন হাজার ৬৪৪ জন। আগের দিন ছিলেন তিন হাজার ৮৩৭ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৪ জন। জেণাতে মোট মারা গেছেন ৩৮০ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net