February 28, 2026, 1:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

গার্মেন্টস ছুটি শেষে ঈদ করতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনেক বিড়ম্বনার মধ্য দিয়েও গার্মেন্টস ছুটি শেষে ঈদ করতে বাড়ি ফেরা হলো না কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চরশাদীপুর গ্রামের ইসমাইল শেখের। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইসমাইল সহ মারা গেছে তার ১৪ বছরের কণ্য শিখা শেখ ও ৫ বছরের শিশুপুত্র মালেক। ওদিকে মৃত্যুর সাথে লড়াই করছেন তার স্ত্রী নাজমা।
সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসমাইল শেখ (৩৫), তার কন্যা শিখা শেখ (১৪) ও পুত্র আব্দুল মালেক (৫)।
অন্যদিকে দূর্ঘটনায় ইসহাকের স্ত্রী নাজমা বেগম (৩০) ও অন্য একজন আশরাফুল ইসলাম (৩৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশাদীপুর গ্রামে। নিহত ইসমাইল ও তার স্ত্রী নাজমা সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। আহত আশরাফুলের বাড়ি কুষ্টিয়ার খোকসার মাহিষবাথান গ্রামে।
দূর্ঘটনার শিকার আহত আশরাফুলের ভাগ্নে রাজু আহম্মেদ জানান গত রাতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হয়ে একটি মাহেন্দ্র (অটোরিক্সা) ভাড়া করেন ঐ পরিবার কুমারখালী পর্যন্ত। তার মামার সাথে তার পোনে কথা হয়েছির সর্বশেষ রাত ১১টার দিকে।
তার মামা তাকে জানিয়েছিলেন কুষ্টিয়ারই একটি পরিবারের সাথে সে আসছে। রাজু জানায় তার মামা ও ঐ পরিবার ভোর ৭টার দিকে গাবতলী থেকে যাত্রা শুরু করেছিলেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মাহেন্দ্রকে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই উল্টে যায় মহেন্দ্রটি।
ঘবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।
উায়ার স্টেশন অফিসার অফিসার রয়েল আহম্মেদ জানান ঘটনাস্থলেই মারা যান ইসমাইল শেখ ও তার কন্যা শিখা শেখ। হাসপাতালে ইসমাইলের পুত্র মালেক।
নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইসমাইল শেখ এর স্ত্রী নাজমা ও আশরাফুল ইসলামকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা গুরুতর হলে সকালে আশরাফুলকে রাজশাহী মেডেকেলে আজ সকালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net